পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা
পাঁচ জেলায় জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা। কিন্তু কেন এই বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপ উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী দুই দিনে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গেই রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এলাকা থেকে মহারাষ্ট্র পর্যন্ত রয়েছে অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকা থেকে মালদহের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। ঠিক এই কারনেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শনিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। অর্থাৎ এখানে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। মালদহ।
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে আগেই। এই দুই জেলায় হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭০ মিলিমিটারের আশেপাশে বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারেরই কিছু কিছু অঞ্চলে। উত্তরবঙ্গের বাকি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Post a Comment